1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
২০০ পেরিয়েছে লিড, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

২০০ পেরিয়েছে লিড, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ডারউইনে ইতিহাস লিখেই চলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও দুর্দান্ত প্রতিরোধ গড়ে এবার লিড ২০০ পেরিয়ে গেল। তৃতীয় দিনের প্রথম সেশনে আরও দুই উইকেট হারালেও মেহেদী হাসান মিরাজের ব্যাটে বাংলাদেশ পৌঁছে গেছে দলীয় ৪০০ রানের মাইলফলকেও।

লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪১৭ রান। লিড এখন ২১৯ রানের। মেহেদি হাসান মিরাজ অপরাজিত আছেন ৬৫ রানে আর তাসকিন আহমেদ ১২ রানে।

বাংলাদেশ তৃতীয় দিন শুরু করে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে। সকালে প্রথম ঘণ্টাতেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। তবে তাতে মিরাজের লড়াই থামেনি। বরং তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে ইনিংসটাকে আরও এগিয়ে নিয়েছেন তিনি।

হাসান মাহমুদের ৯২ বলের প্রতিরোধ থামান করেন জশ হ্যাজলউড। ১৪ রানের ইনিংস দিয়ে মিরাজের সঙ্গে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন হাসান। এরপর তাইজুলও ১৭ রান করে হ্যাজলউডের শিকার হন। তবে দুই উইকেট হারিয়েও বাংলাদেশের রান থামানো যায়নি।

স্টার্কের করা ১২৬তম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে মিরাজ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি। ১১৭ বলে পাওয়া ফিফটির ইনিংসে আছে পাঁচটি চার।

এই ইনিংসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের আগের একটি রেকর্ডও পেছনে ফেলেছে বাংলাদেশ। ২০০৬ সালের ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১২৩.৩ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ, যা ছিল আগের সর্বোচ্চ। ডারউইনে সেই সীমা পেরিয়ে এখন পর্যন্ত ১৩১ ওভার ব্যাট করেছে টাইগাররা।

তবে সবচেয়ে বড় অর্জন লিডের জায়গায়। ২০০৬ সালের ফতুল্লা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের লিড ছিল ১৫৮ রান, সেটিই ছিল আগের সর্বোচ্চ। ডারউইনে সেই রেকর্ডও পেছনে ফেলেছে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT