1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডেঙ্গুতে যবিপ্রবির শিক্ষার্থী আদিবার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
চার সন্তানের বাবা সেলিম খানকে কেন বিয়ে করেছিলেন হেলেন যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে ঢাকায় যাত্রাবিরতি : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ সরকারি গুদামে মজুত আছে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন সার: তথ্য উপদেষ্টা রাত ২টার ফোনেই বদলে গেল দেব-শুভশ্রীর গল্প! ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করবে সরকার

ডেঙ্গুতে যবিপ্রবির শিক্ষার্থী আদিবার মৃত্যু

যবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি || ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আদিবা সাহা মারা গেছেন।

সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।

গত ১৩ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আদিবাকে প্রথমে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। এরপর ঢাকার দুটি ভিন্ন হাসপাতালে ১৬ থেকে ২৪ আগস্ট পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে আদিবাকে স্মরণ করে আবেগঘন নানা পোস্ট দেন তারা।

সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম বলেন, “আমাদের বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আদিবা সাহা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ রাত ৯টা ২৪ মিনিটে মৃত্যুবরণ করেছে। তার চিকিৎসায় রক্তদাতা ও আর্থিকভাবে যারা সহযোগিতা করে পাশে ছিলেন, সিডিএম পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আদিবার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

আদিবার বিভাগের এক বড় ভাই মো. সজীব সরকার বলেন, “আদিবার এমন অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। মাত্র ২১ বছর বয়সে এভাবে চলে যাবে, এটা আমরা কেউই মেনে নিতে পারছি না। সে ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী। একজন ছোট বোনের মতো তাকে হারানোর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা আদিবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এদিকে, আদিবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যবিপ্রবির সিডিএম বিভাগ। বিভাগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT