চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে মাথাবিহীন অর্ধগলিত এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গুজের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রামজীবনপুর গুজের ঘাট সংলগ্ন মহানন্দা নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গোদাগাড়ী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক আলামত ও লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে, প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।