1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
এশিয়া কাপে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে স্বর্ণা ও মারুফাদের।

খেলাধুলা প্রতিবেদক || দুবাইয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ সোমবার (৩১ আগস্ট)। উদ্বোধনী ম্যাচের দুই দিন পর মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাঘিনীদের প্রতিপক্ষ এশিয়া কাপে অভিষেক হতে যাওয়া ইন্দোনেশিয়া।

এটি দুই দলের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক মুখোমুখি লড়াইও। ফলে একদিকে বাংলাদেশের অভিজ্ঞতা, অন্যদিকে মহাদেশীয় ক্রিকেটের বড় মঞ্চে নিজেদের প্রথম পদচিহ্ন রাখার অপেক্ষায় ইন্দোনেশিয়া।

কাগজে-কলমে অবশ্য এগিয়ে বাংলাদেশই। ২০১৮ সালের চ্যাম্পিয়নরা এবার আছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের সঙ্গে আরও রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি জিততে পারলে বাংলাদেশের জন্য টুর্নামেন্টের পরের পথটাও সহজ হয়ে যাবে। বিশেষ করে পরের ম্যাচেই শ্রীলঙ্কার মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আমিরাত।

অভিজ্ঞতার জায়গায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলে আছেন নাহিদা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও শর্না আক্তারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত ক্রিকেটাররা। অন্যদিকে ইন্দোনেশিয়ার নেতৃত্বে আছেন নন্দা সারকারিনি।

টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি স্পষ্ট করে বলেছেন, ‘এবার আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ফাইনালে খেলা। এর আগেও আমরা সেমি-ফাইনালে খেলে বাদ পড়েছি। এবার আমরা সেই বাঁধা টপকাতে চাই।’

ইন্দোনেশিয়া ৭৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে জিতেছে ৫৭টি ম্যাচ। এই সংস্করণে বাংলাদেশেরো জয় ৫৭টি। তবে টাইগ্রেসরা ম্যাচ খেলেছে ১৫১টি।পরিসংক্যান দেখে মনে হতে পারে বাংলাদেশ। তবে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ সব সময় প্রথম স্তরের প্রতিপক্ষদের বিপক্ষে ম্যাচ খেলেছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার ইতিহাসে আজকের ম্যাচটাই হতে যাচ্ছে সবচেয়ে বড়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT