1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ-ভারতের সম্পর্ক সরকারকেন্দ্রিক না রেখে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন-সার্বভৌমত্বের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। ঐতিহাসিক এ সম্পর্ক বিভিন্ন সময়ের রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।

তিনি বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের পথ সুগম হয়েছে।

স্পিকার বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত সরকারকেন্দ্রিক সম্পর্ক গড়ে উঠেছিল। এখন দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং স্বাধীন-সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন।

সাক্ষাতে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকার বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো জনগণকেন্দ্রিক করতে আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরো শক্তিশালী করার মাধ্যমে দুই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করা প্রয়োজন।

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।

ভারতের হাইকমিশনার এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে বাংলাদেশ ও ভারতের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT