1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিরাজগঞ্জে দিবালোকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিরাজগঞ্জে দিবালোকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে
সিএনজিচালিত অটোরিকশার ভেতরে কলেজ শিক্ষার্থী রিয়াদকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি || প্রকাশ্য দিবালোকে সিরাজগঞ্জ শহরে আব্দুর রহমান রিয়াদ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের চৌরাস্তা মোড় (নাজমুল চত্বর) এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় তার ওপর হামলা হয়।

নিহত রিয়াদ শহরের সয়া ধানগড়া (খাঁন পাড়া) মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চৌরাস্তা মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে কয়েকজন এসে অটোরিকশার ভেতরেই রিয়াদকে কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় রিয়াদকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে মারা যান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক প্রনয় কুমার জানান, বিকেল ৫টার দিকে চা-পাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ শিক্ষার্থী রিয়াদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা ছলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT