1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে—কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন ও টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে মালামাল নিয়ে কাভার্ডভ্যানে করে রংপুরে যাচ্ছিলেন তাকওয়া ফুডের বিক্রয় প্রতিনিধি (এসআর) সোহাগ হোসেন। এ সময় মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন কাভার্ডভ্যানের চালক এবং আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে, দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ ও কাভার্ডভ্যান উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT