1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার মৃত্যু: ৭২ কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

খালেদা জিয়ার মৃত্যু: ৭২ কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার দেখা হয়েছে
খালেদা জিয়া। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক || বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি মিলিয়ে ৭২ জন শোক ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সরাসরি শোকবইয়ে গিয়ে কিংবা লিখিত বার্তার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই গুলশান কার্যালয়ে শোকবই খোলা হয়। ওই দিন থেকে রাজনৈতিক নেতা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ শোকবইয়ে শোকবার্তা লিখে যাচ্ছেন।

এর মধ্যে ভারতের হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোকবইয়ে লিখেছেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অকুতোভয় ও দৃঢ়চেতা চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তার দৃঢ়তা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণেরও একজন প্রিয় বন্ধু ছিলেন, যার অবদান চীন–বাংলাদেশ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে। চীনের নেতৃত্ব ও জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করে। বাংলাদেশের পাশাপাশি চীনের জনগণও তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মহান আল্লাহ তাকে চিরশান্তি দান করুন।”

ভারতের হাইকমিশনার শোকবইয়ে লিখেছেন, “ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নেতা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। বাংলাদেশের নেতৃত্বে তার দীর্ঘ ও গৌরবময় অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই শোকের মুহূর্তে তিনি তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার পরিবার ও দলের সদস্যদের প্রতি সমবেদনা জানান।”

একই সঙ্গে এই কঠিন সময়ে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT