1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তারেক রহমানকে ঘিরে মানুষের নতুন আশা: মির্জা ফখরুল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

তারেক রহমানকে ঘিরে মানুষের নতুন আশা: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি || তারেক রহমানকে ঘিরে দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে—মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফকরুলের মতে, তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব খুঁজে পাচ্ছে; একজন এমন নেতা, যিনি জনগণের কথা বলছেন, ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান ক্ষমতায় এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের বাধায় মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে চায়। কিন্তু এই সময়টায় আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি। মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো গুরুতর মামলার ভোগান্তিও আমাদের সহ্য করতে হয়েছে।”

তিনি মনে করেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ এবার নির্ভয়ে ভোট দিতে চায়। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ভয় পাবেন না। নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।” বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এখন কিছুটা হলেও মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটাই কমেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “দেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনবো।”

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, “মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করতে হয়েছে। কিন্তু, কখনো কারো উপকার করে এক কাপ চা পর্যন্ত গ্রহণ করিনি।”

মির্জা ফখরুল জানান, তারা প্রতিশোধের রাজনীতি চায় না। প্রতিহিংসার পথেও হাঁটবে না। এই দেশে আবারো শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চায়। পথসভার শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT