1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, রবিবার রাতে নিলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT