1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কেরানীগঞ্জে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কেরানীগঞ্জে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কেরাণীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

কেরানীগঞ্জ প্রতিনিধি || ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারের নিচ তলায় একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫.৩০ মিনিটের দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা একটি ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সুমন মিয়া জানান, ওই ভবনের নিচ তলায় ঝুটের গোডাউন রয়েছে। ভোরে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রথমে দুয়েকটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে ১২টি ইউনিট যোগ দেয়। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT