1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘ভয়-লজ্জার কারণে বিবাহবিচ্ছেদের খবর গোপন রাখা হয়েছিল’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

‘ভয়-লজ্জার কারণে বিবাহবিচ্ছেদের খবর গোপন রাখা হয়েছিল’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || অভিনেতা রাশেদ মামুন অপু ও সংবাদ পাঠিকা মমরেনাজ মোমে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। অনেক আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটলেও এতদিন তা গোপন রেখেছিলেন। ছয় বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর।

রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন মমরেনাজ মোমে। পোস্টে তিনি জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল।

ফেসবুকে দেওয়া পোস্টে মোমে লেখেন, “অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার কারণে দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুজন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুজনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চাই।”

দীর্ঘ সময় পর এই বিচ্ছেদের বিষয়টি সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতা রাশেদ মামুন অপু আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

জানা গেছে, ব্যক্তিজীবনের এই অধ্যায় পেছনে রেখে বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই সময় কাটাচ্ছেন অপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT