1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নারায়ণগঞ্জে ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি উদ্ধার, জিডি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি উদ্ধার, জিডি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তা এনআইডি, পোলিং এজেন্টদের পরিচয়পত্র ও নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং এজেন্টদের পরিচয়পত্র ও নির্বাচনী সিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে এগুলো উদ্ধার হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস সাত্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন ফতুল্লা স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যান। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা বস্তা খুলে দেখতে পান, ভেতরে হাজারো এনআইডি কার্ড, পোলিং এজেন্টদের কার্ড ও সিল রয়েছে। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব সামগ্রী নির্বাচন কমিশনের নারায়ণগঞ্জ অফিসে জমা দেয়।

স্বেচ্ছাসেবক দলের স্থানীয় কর্মী নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, “স্টেডিয়াম এলাকায় আমার একটি স মিল রয়েছে। সেখানে ময়লা না ফেলার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছি। রবিবার সন্ধ্যায় সাদা গাড়ি থেকে কয়েকজন লোক বস্তা ফেলে যায়। আমাদের কর্মীরা গিয়ে দেখতে পায়, এগুলো ময়লা নয়, বরং এনআইডি কার্ডসহ নির্বাচনীসামগ্রী। তখনই পুলিশকে খবর দেওয়া হয়।”

থানায় করা জিডিতে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা মডেল থানার রামারবাগ এলাকায় স্টেডিয়ামের পাশে ময়লার স্তূপে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন নামের লেমিনেটিং করা প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র পড়ে ছিল। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং জাতীয় পরিচয়পত্রগুলো নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে অফিসের হেফাজতে সংরক্ষণ করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, “উদ্ধার হওয়া লেমিনেটড এনআইডি কার্ডের সংখ্যা চার হাজার। সিল পুরোনো। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল। তারা এসে ফতুল্লা মডেল থানায় একটি জিডি করে সেগুলো নিয়ে গেছে। তারা যদি মামলা দেয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT