1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এনসিপির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক || সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তি ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীচরে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় বৈঠক হয়। খেলাফত আন্দোলনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

মতবিনিময় বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, জাতীয় সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলে যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT