1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, মিলল নবজাতকের মরদেহ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, মিলল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে
মন্দবাগ রেলওয়ে স্টেশন, ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে পাশ থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখে কয়েকটি কুকুর চিৎকার করছিল। পথচারীদের মধ্যে কয়েকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। তারা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানান।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, নবজাতকের জন্ম আজই (সোমবার) হয়েছিল। শিশুটি জন্মের আগে নাকি জন্মের পর মারা গেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি বলা যেতে পারে।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। কে বা কারা মরদেহ ফেলে গেছে তা তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT