1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ৫ নম্বর সড়কের একটি পোশাক কারখানায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ফায়ার ইউনিট মিলিয়ে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিইপিজেড এলাকার ৭ তলা বিশিষ্ট আল হামিদ টেক্সটাইল কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে যায় সপ্তম তলায়। দুটি ফ্লোরই কারখানার ওয়্যারহাউজ হিসেবে ব্যবহৃত হয়।

মোহাম্মদ হোসেন নামে ওই কারখানার একজন শ্রমিক প্রথম ডাককে জানিয়েছেন, যখন কারখানায় আগুনের সূত্রপাত হয়, তখন দেড় হাজারের বেশি শ্রমিক কর্মরত ছিলেন। তবে, যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে সাধারণত শ্রমিকরা কাজ করেন না। আগুনের ধোঁয়া দেখতে পেয়েই নিচে কর্মরত শ্রমিকরা সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। ফলে, কোনো শ্রমিক হতাহতের আশঙ্কা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT