1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পায়ু পথে বাতাস, মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শ্রমিক - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পায়ু পথে বাতাস, মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শ্রমিক

মেডিকেল প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ তানভীর

মেডিকেল প্রতিবেদক || ঢাকার কামরাঙ্গীরচরে কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় কম্প্রেসারের পাইপ দিয়ে পায়ুপথে বাতাস দেওয়ায় মোহাম্মদ তানভীর (১৪) নামে এক শিশু শ্রমিক গুরুতর আহত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সহকর্মীরা জানায়, ঘটনার পর অচেতন অবস্থায় তানভীরকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্লাস্টিক কারখানার মালিক মোহাম্মদ মামুন জানান, তার কারখানায় বোতলজাত ও বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি হয়। সেখানে প্রায় ১০-১৫ জন শ্রমিক কাজ করে, যাদের অধিকাংশই কিশোর।

তিনি বলেন, “রাতে রিফাত, সিয়ামসহ তিনজন দুষ্টুমির ছলে তানভীরের পায়ুপথে কম্প্রেসারের পাইপ দিয়ে বাতাস দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে যায়।”

তানভীরের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পালকিনি গ্রামে। কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় রফিক মিয়ার বাড়িতে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকে সে। তার বাবার নাম মানিক মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “কামরাঙ্গীরচরের একটি প্লাস্টিক কারখানায় শিশুশ্রমিকের পায়ুপথে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে।”
চিকিৎসকদের বরাতে তিনি জানান, “শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে।”

তিনি আরো জানান, বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবগত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT