1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এক ইলিশ বিক্রি হলো ৯২০০ টাকায় - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

এক ইলিশ বিক্রি হলো ৯২০০ টাকায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে
আড়াই কেজি ওজনের ইলিশ মাছটি আমির ব্যাপারী নামে এক ব্যক্তি নিলামের মাধ্যমে রবিবার সকালে কেনেন

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরের কমলনগরে সাদ্দাম নামে জেলের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামে ইলিশটি সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী।

সূত্র জানায়, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সঙ্গী নিয়ে সাগরে মাছ শিকারে যান। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে সমুদ্রে জাল ফেলেন তিনি। এসময় তার জালে ইলিশটি ধরা পড়ে। মাছটি আজ রবিবার আড়তে আনা হলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দামে কিনে নেন আমির ব্যাপারী।

আড়তদার বাবুল বলেন, “সাদ্দাম মাঝি আমার আড়তে অনেকগুলো মাছসহ বড় ইলিশটি নিয়ে আসেন। নিলামে মাছটির দাম ৯ হাজার ২০০ টাকা ওঠে। এত বেশি দামে ইলিশ বিক্রি আমাদের ঘাটে আজকে প্রথম। এতো বড় আকারের ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না।”

আমির ব্যাপারী বলেন, “২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা। সেখানে পাঠানো হবে মাছটি। আশা করছি, অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT