1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

নেত্রকোনা সংবাদদাতা || নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফান্দা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা এলাকায় গিয়ে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, জব্দর করা ফেনসিডিল পরবর্তী সময়ে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। তবে এর সঙ্গে জড়িত মাদক কারবারির কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT