1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গোপালগঞ্জে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গোপালগঞ্জে ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে অপর একটি ট্রাক। এ ঘটনায় মো. জসিম শেখ (২৩) নামে এক যুবক মারা গেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার পাথালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত জসিম শেখ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের হেলপার ছিলেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে পাথালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৯১৮)। এসময় দ্রুতগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৬৫) দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত জসিমকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করে। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT