1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বরগুনায় ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বরগুনায় ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার দেখা হয়েছে
তালতলী থানা (ফাইল ফটো)

বরগুনা প্রতিনিধি || বরগুনার তালতলীর ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমরান (৮) নামে এক শিশু মারা গেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় মারা যায় সে।

মারা যাওয়া ইমরান একই গ্রামের রিপা বেগমের ছেলে। সে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কৃষক আবু সালেহ ইঁদুর মারার জন্য মসজিদ থেকে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন টেনে ক্ষেতে ফাঁদ পেতে রাখেন। ফাঁদে কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না।আজ সকালে মায়ের সঙ্গে ধান ক্ষেতে দিয়ে যাওয়ার সময় পেতে রাখা ফাঁদের সংস্পর্শে আসলে ইমরান বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইমরানের মা রিপা বেগম বলেন, “আমি বুঝতেই পারিনি, ওখানে বিদ্যুৎ ছিল। ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।”

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, “মসজিদ থেকে অবৈধভাবে ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ। অভিযুক্ত কৃষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT