1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জমি নিয়ে বিরোধ: চাচার দায়ের কোপে ২ ভাতিজার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জমি নিয়ে বিরোধ: চাচার দায়ের কোপে ২ ভাতিজার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি || নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার দায়ের কোপে দুই ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের আবু তোহার ছেলে ফুরা মিয়া (২৬) ও তার ছোট ভাই শাকিল মিয়া (২২)।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আবু তোহা ও তার ছোট ভাই আউয়াল মিয়ার মধ্যে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আউয়াল মিয়ার পক্ষে তার ছেলে-মেয়েসহ স্বজনেরা আবু তোহার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আবু তোহার দুই ছেলে ফুরা মিয়া ও শাকিল মিয়া এগিয়ে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। এ সময় আউয়াল মিয়ার দায়ের কোপে দুই ভাতিজা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে চাচার দায়ের কোপে দুই ভাতিজার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT