1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে
নিহত আনোয়ার হোসেনের স্বজনদের আহাজারি

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত যুবদল কর্মী ইউসুফ পলাতক আছেন। আনোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা। তিনি চার সন্তানের জনক।

নিহতের পরিবার জানিয়েছে, আনোয়ার তার শ্যালককে বিদেশে পাঠাতে ২ লাখ টাকা সংগ্রহ করেন। ওই টাকা চাঁদা হিসেবে দাবি করেন ইউসুফসহ কয়েকজন। চাঁদার দাবিতে কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিলেন তারা। মঙ্গলবার সকালে আনোয়ার দোকানে একা ছিলেন। তখন ইউসুফসহ ২-৩ জন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমির ফয়সাল জানিয়েছেন, আনোয়ার হোসেনের বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। স্থানীয় বিএনপি নেতা আবদুর রহিম জানিয়েছেন, আনোয়ার বিএনপির কর্মী। ইউসুফ যুবদলের সদস্য। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT