1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নারী ও শিশুসহ বহু মানুষ টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট-সংলগ্ন সৈকতে অবস্থান করছে। সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায। এ সময় মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা মোট ২৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে, পাচারকারীদেরকে আটক করা যায়নি। মানব পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT