1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নোয়াখালীতে শিশু হত্যা, ২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে
জেলা জজ আদালত, নোয়াখালী (ফাইল ফটো)

নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীর সেনবাগে মিজানুর রহমান আশরাফুল (৬) নামে এক শিশুকে হত্যার পরে ধান ক্ষেতে পুঁতে রাখার অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ মামলার রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- নিহত শিশুর মায়ের সাবেক স্বামী আলাউদ্দিন (৪০) এবং আবদুল্লাহ হাসান আল মামুন (৩৫)।

নোয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, শত্রুতার জেরে ২০২১ সালের ২ এপ্রিল উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের শিশু আশরাফুলকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নেয় আসামিরা। তাকে ধানক্ষেতে নিয়ে হত্যার পর মরদেহ মাটি খুঁড়ে পুঁতে রাখেন আসামিরা। তিনদিন পর ধান ক্ষেতে অর্ধগলিত শিশুর লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিহতের বাবা আবুল কাশেম। তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় আবুল কাশেম ৬ এপ্রিল সেনবাগ থানায় সন্দেহভাজন চারজনকে আসামি করে মামলা করেন।

পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে এবং আসামিদের গ্রেপ্তার করে। নিহত শিশুর মায়ের সাবেক স্বামী আলাউদ্দিন ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন স্বীকোরোক্তি মূলক জবানবন্দি দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। দীর্ঘ শুনানী শেষে দুই আসামিকে যাবজ্জীবন কারাদল্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যডভোকেট মীর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT