1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহীতে নিরাপত্তাকর্মীকে বেঁধে ডাকাতি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

রাজশাহীতে নিরাপত্তাকর্মীকে বেঁধে ডাকাতি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে
দেয়াল টপকাচ্ছে এক ডাকাত সদস্য।

রাজশাহী প্রতিনিধি || রাজশাহী নগরের শাহমখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত ইস্পাহানি চায়ের বিভাগীয় অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতির ঘটনা ঘটে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতরা প্রাচীর টপকে ভেতের ঢুকে প্রথমেই অফিসের দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোতলায় অবস্থিত প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে এক লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

এর পাশাপাশি নিচতলায় থাকা বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরো ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT