1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইরাকের কুর্দিস্তানে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করেছে ইরান। শনিবার কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিলেন।

তবে হামলার খবরটি প্রত্যাখান করেছে আইআরজিসি। রবিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, খোররমাবাদ, ইলাম ও কেরমানশাহ প্রদেশ থেকে ইরাকের কুর্দিস্তান বা সীমান্তবর্তী অঞ্চলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে খবর প্রচার করা হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুল।

ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই প্রদেশগুলো থেকে কোনো সামরিক পদক্ষেপ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এ ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে দেয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলে অযথা উত্তেজনা তৈরি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT