1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিদ্যালয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যালয়ে যাওয়ার সময় মাটিবাহী ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে। সাবিনা খাতুন দুই সন্তানের মা ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সাবিনা খাতুন তার আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যানে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ভ্যানটি বকুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT