1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তার রোগমুক্ত সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ভারতের এই অবস্থান ব্যক্ত করেন নরেন্দ্র মোদি। পোস্টে তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন।“

“তার দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল,” লিখেছেন তিনি।

এই অবস্থায় কোনো সহায়তা প্রয়োজন হলে সেটি দিতে ভারত প্রস্তুত বলে জানিয়ে নরেন্দ্র মোদি লিখেছেন, “আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।”

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়।’ এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সারা দেশে তার জন্য দোয়া করা হচ্ছে। বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচিতে তার জন্য দোয়া প্রার্থনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT