1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নাটোরে ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || নাটোরের বড়াইগ্রামে ইজিবাইকে ড্রাম ট্রাকের ধাক্কায় মামুনুল রশিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেস্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত মামুনুল রশিদ লালপুর উপজেলার ওয়ালিয়া বড়ময়না এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ওয়ালিয়া থেকে ইজিবাইকে করে বনপাড়ার দিকে যাচ্ছিলেন মামুনুল রশিদ। বনপড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান মামুনুল রশিদ। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, “পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT