1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে
মোহাম্মদপুর থানা (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক || ঢাকার মোহাম্মদপুরে একটি বাসা থেকে এক নারী ও তার মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৭)।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।”

এ ঘটনার পর ওই বাসার গৃহকর্মী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশের ধারণা, গৃহকর্মী তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT