1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || অবৈধ অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নির্বাচনের আগে সমান প্রতিযোগিতার পরিবেশ এখনো তৈরি হয়নি দাবি করে তিনি বলেন, “বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রধারীরা সক্রিয় রয়েছে এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রচার–প্রচারণা চলাকালে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যে হামলার ঘটনাও বাড়ছে—নারী কর্মীরাও এর শিকার হচ্ছেন।”

সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পরওয়ার জানান, তফসিল ঘোষণার বিষয়ে কমিশনের নির্দিষ্ট সিদ্ধান্ত জানতে এবং নির্বাচনপূর্ব নানা বিষয়ে উদ্বেগ তুলে ধরতেই তারা ইসিতে যান। ভোটগ্রহণ কর্মকর্তার নিয়োগ, অবৈধ অস্ত্র উদ্ধার–সংক্রান্ত ব্যবস্থা এবং প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া জটিল হয়ে পড়ার বিষয়েও তারা মত দেন।

তিনি বলেন, “নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছি। কমিশন বলেছে, খরচ অনেক বেশি—কিন্তু আমাদের মতে সুষ্ঠু ভোটের স্বার্থে ব্যয়ের হিসাব বড় বিষয় নয়।”

জামায়াত নেতার অভিযোগ, বিভিন্ন স্থানে তাদের কর্মীরা প্রচারে গিয়ে হামলার শিকার হচ্ছেন। তফসিল ঘোষণার পর এসব পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে—তা নিয়েও আলোচনায় উঠে এসেছে।

তিনি আরো বলেন, “ইসি বলেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। তবে সবার জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি। আমরা কিছু নির্দিষ্ট প্রশাসনিক অনিয়মের তথ্য তুলে ধরেছি। তারা আশ্বস্ত করেছেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন।”

দলের মালিকানায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নেই দাবি করে তিনি বলেন, “পক্ষপাত এড়াতে কমিশন এমন কাউকে নিয়োগ দেবে না, যারা কোনো দলের ঘনিষ্ঠ।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আশাবাদী থাকতে চাই। জাতির প্রত্যাশা—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কমিশনও শপথ অনুযায়ী দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT