1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সালিশ বৈঠকে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সালিশ বৈঠকে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে
সিরাজগঞ্জ থানা (ফাইল ফটো)

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জে সালিশ বৈঠক চলাকালে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাই আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত হারান আলী শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, “আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষনগাতী গ্রামে সালিশ বৈঠক বসে। বৈঠক শেষের দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত হামলা করে। হামলায় আমি, আামার বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগ্নে আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হন। গুরুতর অবস্থায় বাবাকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।”

বহুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “নিহতের মেয়ে ও জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে বৈঠকে বসা হয়। বৈঠক শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করেন। রাতে থানায় গিয়ে অভিযোগ করে এসেছি।”

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ বলেন, “পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT