1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগের জায়গা: জাতিসংঘ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগের জায়গা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টার্ক সতর্ক করে দিয়ে বলেছেন, গত মাসে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে পারেনি। মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, “গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগ, ক্ষতি এবং ভয়ের জায়গা।”

তিনি বলেন, “রক্তপাত কমে গেলেও থামেনি। ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে, যার মধ্যে রয়েছে তথাকথিত হলুদ রেখার কাছে আসা ব্যক্তিদের উপর, আবাসিক ভবন এবং আইডিপি (অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের), তাঁবু এবং আশ্রয়কেন্দ্র, পাশাপাশি অন্যান্য বেসামরিক অবস্থানের ওপর হামলা।”

টার্ক জানান, অধিকৃত পশ্চিম তীরেও ‘নজিরনিহীন’ সহিংসতা ঘটছে। সেখানে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।

তিনি বলেন, “এটি অধিকৃত ভূখণ্ডজুড়ে ফিলিস্তিনিদের জন্য চাপ এবং সমর্থন জোরদার করার সময়, আত্মতুষ্টিতে ডুবে যাওয়ার নয়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT