1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হত্যার পর মায়ের লাশের পাশে বসে কাঁদছিলেন ছেলে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হত্যার পর মায়ের লাশের পাশে বসে কাঁদছিলেন ছেলে

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় জ্যোৎস্না রানী সরকার (৬৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মানিক সরকারের বিরুদ্ধে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না রানী সরকার ওই এলাকার বিদু সরকারের স্ত্রী।

পরিবারের অভিযোগ, জ্যোৎস্না রানী ছেলের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। রবিবার রাতে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে মা জ্যোৎস্না রানীকে শ্বাসরোধে হত্যা করেন মানিক। পরে মায়ের লাশের পাশে বসে কাঁদছিলেন তিনি।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় সন্দেহ হলে মানিককে আটক করা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদে তিনি মাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT