1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জে কলেজ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম। গ্রেপ্তার জুয়েল একই এলাকার মোয়াজ্জেম আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর সঙ্গে পরিচয় হয় জুয়েলের। এই সম্পর্কের জেরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ওই নারীকে নিয়ে শারীরিক সর্ম্পক করেন জুয়েল। পরে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী। বিয়েতে রাজি না হওয়ায় ভুক্তভোগীর বড় বোন গত ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

ওসি শহিদুল ইসলাম বলেন, ‍“জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT