1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পদ্মা সেতুতে থেমে যাওয়া বাসে অপর বাসের ধাক্কা, হেলপার নিহত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

পদ্মা সেতুতে থেমে যাওয়া বাসে অপর বাসের ধাক্কা, হেলপার নিহত

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি || শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে যাওয়া বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় তোফায়েল মিয়া (২৭) নামের এক যুবক মারা গেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) মধ্যরাত রাত ২টার দিকে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া তোফায়েল মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন। তোফায়েল দুর্ঘটনা কবলিত বসুমতী পরিবহনের হেলপার ছিলেন।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এসময় পেছনে থাকা ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে পড়া বাসটির পেছনে ধাক্কা দেয়। ফলে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পদ্মা সেতুর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর কবির আহমেদ বলেন, “সেতুর ২৯ নম্বর পিলারের কাছে ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়। বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো গয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT