1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বাথরুমে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাব্বির হোসেন (৩২) নামে এক অটোভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার একটি এলাকায় ঘটনাটি ঘটে।

বুধবার (১৭ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সাব্বির খোরশেদ আলমের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “সাব্বিরের স্ত্রী খলিফার কাজ করেন। রাতে কাপড় সেলাই করার জন্য এক নারী তার মেয়েকে নিয়ে সাব্বিরের বাড়িতে আসেন। এ সময় চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যান সাব্বির। বাড়ির বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুর চিৎকারে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা সাব্বিরকে আটক করেন।”

তিনি বলেন, “জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সাব্বিরকে আটক করে থানায় আনি। রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT