1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হাদির জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি || গুলিতে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পক্ষ থেকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি হাদির জন্য দোয়া কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই দোয়া করবেন, ওসমান হাদি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

নারায়ণগঞ্জ ব্যস্ততম শিল্পনগরী, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবির, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ অনেকে।

অনুষ্ঠানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছয়টি ভ্যান পুলিশ ও শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT