1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শ্রীপুরে ভাঙারির দোকানে আগুন, দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শ্রীপুরে ভাঙারির দোকানে আগুন, দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার দেখা হয়েছে
আগুনে পুড়ে যাওয়া ভাঙারি দোকান।

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে একটি ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে। পাশেই দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত পৌনে ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার দক্ষিণ পাশের ইউটার্ন সংলগ্ন পশ্চিম দিকে অবস্থিত ফারুকের ভাঙারির দোকানে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে ফায়ারিং হয়। এ সময় সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ নিচে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে দোকানটির সামনে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত একটি ট্রাকের সামনের অংশ

ভাঙারির দোকানের মালিক ফারুক বলেন, “এক রাতেই সব শেষ হয়ে গেছে। দোকানের মালামালসহ অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, দোকানের ওপর দিয়ে অতিক্রম করা পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের কেবলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT