1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞা ২৩ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন।

এর আগে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ চিল ২৪ ডিসেম্বর। ওই মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ আগে এই বর্ধিতকরণের বিজ্ঞপ্তি জারি করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব বিমান এবং ভারতীয় সামরিক ফ্লাইটসহ ভারতীয় নিবন্ধিত বিমানের জন্য বন্ধ থাকবে। নোটাম অনুসারে, ইতিমধ্যেই কার্যকর এই নিষেধাজ্ঞা, নির্দিষ্ট সময় অনুসারে, ২৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বহাল থাকবে।”

এপ্রিলের শেষের দিকে অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান একে অপরের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ এই হামলায় সমর্থন করেছে। পাকিস্তান পহেলগামে হামলায় জড়িত থাকার বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছে। মে মাসের শুরুতে, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতে লিপ্ত হয়েছিল। পাকিস্তান জানিয়েছে, তারা সংঘর্ষের সময় সাতটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT