1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার শ্যামনগরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার জাবাখালি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন একই গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে।

নিহতের স্বজনেরা অভিযোগ করেন, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে গোলাম হোসেনের সঙ্গে সাইফুল, সেলিম, রেজাউল, ফারুক ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এ নিয়ে গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে মামলা করেন। প্রতিপক্ষের লোকজন মামলার নোটিশ হাতে পাওয়ার পর ক্ষুব্ধ হন। শনিবার সকালে কথা-কাকাটির একপর্যায়ে তারা গোলাম হোসেনের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ পিয়ারউদ্দীন বলেন, ‘‘ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT