1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছায়ানটে হামলার ঘটনায় মামলা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। এতে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাড়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ১৯ ডিসেম্বর একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করে। তারা ভবনের সিসি ক্যামেরা, আসবাবপত্র এবং বাদ্যযন্ত্রের ক্ষতি করে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত করার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা করে দুস্কৃতকারীরা। এর পর ছায়ানট ভবনে হামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT