1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। তাদের সন্দেহ, এই হামলার পেছনে ইউক্রেনের স্পেশাল সার্ভিসের হাত থাকতে পারে। খবর বিবিসির।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালে একটি গাড়ির নিচে রাখা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ মারা গেছেন।

কমিটি আরো জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে এবং ইতোমধ্যে মস্কোতে একটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের ধারণা, এ হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে।

ইউক্রেন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। এর প্রতিক্রিয়ায় সে সময় থেকে এখন পর্যন্ত রাজধানী মস্কোতে অনেক সামরিক কর্মকর্তাই হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT