1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজীপুরে ১০ বসতঘর পুড়ে ছাই - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গাজীপুরে ১০ বসতঘর পুড়ে ছাই

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৪ বার দেখা হয়েছে
আগুনে ১০টি বসতঘর পুড়ে যায়।

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার আবদার কলেজ রোডে রবিকুল ইসলাম রবির মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর বেলা হঠাৎ একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। আগুনে ভাড়াটিয়াদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন বলেন, “সবাই তখন ঘুমে ছিল। আগুন লাগার খবর পেয়ে কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায়। কোনো কিছুই রক্ষা করা গেল না।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম জানান, প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT