1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ১১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ১১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরো ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে গতকাল গ্রেপ্তার করার কথা পুলিশ জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন লুটপাট এবং ৪ জন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি। আজ আরো ১১ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো।

গত ২১ ডিসেম্বর রাত ১২টার পরে প্রথম আলো কার্যালয়ের হেড অফ সিকিউরিটি অবসরপ্রাপ্ত মেজর মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT