1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধি || বগুড়ার সোনাতলায় পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)। রনি বেগমের বাড়ি সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে রনি বেগম তার ছেলে আরাফাতকে নিয়ে সোনাতলায় যান। ট্রেন আসার আগে তারা রেললাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের রেললাইন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে ট্রেন এসে মা ও ছেলেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তারা মারা যান। যে ব্যক্তি মা ও ছেলেকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করছিলেন তিনিও আহত হন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি, মারা যাওয়া রনি বেগম তার ছেলেকে নিয়ে রেললাইন দিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রেন চলে আসে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা থাকায় তারা হয়তো ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। মরদেহ দুটি আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT