1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুট বন্ধ, মাঝ নদীতে চার ফেরি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট রুট বন্ধ, মাঝ নদীতে চার ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি || ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে; একই কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরেক নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়াও বন্ধ করা হয়েছে।

কুয়াশায় তীব্রতা বেড়ে যাওয়ায় মার্কিং বাতির অস্পষ্টতায় গতি থামিয়ে মাঝ নদীতে নোঙর করে আছে চারটি ফেরী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুট ও ৯টা ৫০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ রাখার ঘোষণা আসে।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা বেড়ে যায়। ফলে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।”

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই নৌরুট বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।”

ঘন কুয়াশায় চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে, জানান সালাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT