1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়ায় খালেদা জিয়ার আসনে বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বগুড়ায় খালেদা জিয়ার আসনে বিএনপি নেতার মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪১ বার দেখা হয়েছে
গাবতলী উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিলটন

বগুড়া প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসন থেকে আগেই উত্তোলন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র। এবার এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মোর্শেদ মিলটনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম গামা, মমিনুল ইসলাম, সাগর খান, গাবতলী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ অনেকে।

এর আগে, খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা নির্বাচন কার্যালয় ছাড়াও শাজাহানপুর ও গাবতলী উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতারা।

মনোনয়নপত্র উত্তোলন বিষয়ে বিএনপি নেতা মোর্শেদ মিলটন বলেন, “দলীয় হাই কমান্ডের অনুমতিতে এ মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। দলীয় নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “বিএনপি নেতা মোরশেদ মিলটনের পক্ষে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন নেতাকর্মীরা।”

২০১৮ সালে এই আসন থেকে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মোর্শেদ মিলটন। তার মনোনয়নপত্রটি তৎকালীন নির্বাচন কমিশন বাতিল করলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে বিএনপি সমর্থন দেয়। পরে ট্রাক প্রতীক নিয়ে বাবলু নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT