1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির নৌবাহিনী জানায়, মেক্সিকো উপসাগরের উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া ট্রেনটিতে ২৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।

দুর্ঘটনায় মোট ৯৮ জন আহত হন। তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিঝান্দা শহরের কাছে একটি বাঁক ঘোরার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে বের করে আনেন। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রেললাইন থেকে ছিটকে পড়ে ট্রেনটির কয়েকটি বগি খাদের দিকে আংশিকভাবে হেলে রয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল এ ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেন, “আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।”

ওয়াহাকার গভর্নর সালোমোন জারা ক্রুজ এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, “ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT